“এসো আমরা নিজেদের গড়ি…”—এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে ছাত্র-ছাত্রী কল্যাণমূলক সংস্থা এলিভেট ফোরাম। এটি একটি সামাজিক, স্বেচ্ছাসেবী ও সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। সমাজের মেধাবী এবং অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা, দক্ষতা উন্নয়ন ও মানবিক মূল্যবোধের বিকাশে কাজ করে এলিভেট ফোরাম।
এলিভেট ফোরামের কার্যক্রম ▶️ শিক্ষা উপকরণ বিতরণ।
▶️ মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান।
▶️ ভর্তির ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা প্রদান।
▶️ কোনো ছাত্র-ছাত্রী অসুস্থ হলে ফান্ড সংগ্রহ।
▶️ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন।
▶️ কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।
▶️ শিক্ষার প্রতি আকর্ষণের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা।
▶️ সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন।
▶️ বই পড়া কার্যক্রম।
▶️ খেলাধুলার আয়োজন।
এছাড়াও অন্যান্য সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থেকে সমাজ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে এলিভেট ফোরাম।
এলিভেট ফোরাম বিভিন্ন স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের ফ্রি ভর্তি সহ সমাজের হত-দরিদ্রদের সাহায্য প্রদানে এগিয়ে আসে।
এলিভেট ফোরামের প্রত্যেক সদস্য বিশ্বাস করে—“আমাদের সবার সুন্দর একটি মন রয়েছে। এই সুন্দর মন থেকেই সুন্দর ও ভালো কাজে এগিয়ে আসা সম্ভব।”
বাণী: “দয়াবানদের প্রতি আল্লাহ দয়া করেন। তোমরা পৃথিবীবাসীর প্রতি দয়া করো, দয়াময় প্রভু তোমাদের প্রতি দয়া করবেন।”
— হযরত মুহাম্মদ (সা.)
যোগাযোগ প্রত্যয়-৫১, দাদাপীর রোড, রায়নগর, সিলেট।
মোবাইল: ০১৭৪৫-০২০২০৩